শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসাহিত্যবাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীতে বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাহিত্যচর্চা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার ১৪ মার্চ রাজধানীর পুরানা পল্টন মোড়ে দারুসসালাম আর্কাইভ ভবনের অষ্টম তলায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির সভাপতি ও সব্যসাচী লেখক কবি ফারুক প্রধান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি সংগঠক মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন যুগ্ম মহাপরিচালক ও সাংবাদিক এটিএম মমতাজুল করিম। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এম এ করিম, সঙ্গীত শিল্পী জাকির হোসেন আখের এবং কণ্ঠশিল্পী ফেরদৌসী দিনার।

আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির পক্ষে বক্তব্য দেন কবি অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি কবি ও কণ্ঠশিল্পী মিয়া আসলাম প্রধান, সাধারণ সম্পাদক কবি ও লেখক সম্মান মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক কবি শাহিদা সুলতানা এবং ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কবি রুহুল আমিন বাদল।

সভায় ময়মনসিংহে লোক সাহিত্য উৎসব আয়োজনের দায়িত্ব গ্রহণ করেন কবি রুহুল আমিন বাদল। এছাড়া আগামী এপ্রিল মাসে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের যুগ্ম মহাপরিচালক সাংবাদিক এটিএম মমতাজুল করিম। এ সময় লন্ডন প্রবাসী সাংবাদিক রহমত আলীর রচিত আমি যখন থাকবো না এবং গল্প নয় সত্য শীর্ষক দুটি বই উপস্থিত অতিথিদের উপহার হিসেবে প্রদান করা হয়।

পরে বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।

আরও খবর
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা   মোস্তাফিজুর রহমান চৌধুরী
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা মোস্তাফিজুর রহমান চৌধুরী