সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসাহিত্যবাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন দুটি গ্রন্থের প্রকাশনা নিয়ে আলোচনা করা হয়।

বুধবার ১২ মার্চ বিকেলে বাংলা একাডেমি বইমেলার একটি আয়োজনে কবি ও বাংলা একাডেমির উপ পরিচালক ডক্টর সাহেদ মন্তাজ আনুষ্ঠানিকভাবে বই দুটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক ডক্টর জমির হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি আউয়াল খন্দকার, কবি এম এ করিম, কবি ফারুক প্রধান, কবি শোভা চৌধুরী, কবি এম এম কাওসার এবং সম্মান মুহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

উপ পরিচালক ডক্টর সাহেদ মন্তাজ বলেন, রহমত আলীর লেখা আমি যখন থাকবো না শীর্ষক কবিতা গ্রন্থটি জীবনের নানা অভিজ্ঞতা ও মানবিক অনুভূতির প্রতিফলন ঘটিয়েছে। তিনি উল্লেখ করেন, লেখক তাঁর সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, রহমত আলীর শিশুতোষ গ্রন্থ গল্প নয় সত্য বইটিতে শেরে বাংলা এ কে ফজলুল হক, ফুটবল তারকা দেওয়ান হামজাসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে। এ ধরনের রচনা নতুন প্রজন্মকে ইতিহাস ও অনুপ্রেরণার সঙ্গে পরিচিত করাতে সহায়ক হবে বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা লেখক রহমত আলীর সাহিত্যচর্চা ও গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন এবং তাঁর বইগুলোর ব্যাপক পাঠকপ্রিয়তা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ রহমত আলী এর আগে আরও বেশ কয়েকটি বই রচনা করেছেন। এর মধ্যে বিলাতের বৃষ্টি, সোনার হরিণ প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড, বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশি, স্মৃতির দর্পণে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকথা উল্লেখযোগ্য। এছাড়া তিনি কয়েকটি গ্রন্থ সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন। এর মধ্যে যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী স্মারকগ্রন্থ এবং জেনারেল ওসমানীর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হৃদয়ে বঙ্গবীর বই বিশেষভাবে উল্লেখযোগ্য।

আরও খবর
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা   মোস্তাফিজুর রহমান চৌধুরী
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা মোস্তাফিজুর রহমান চৌধুরী