শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসাহিত্যলন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা

লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা

যুক্তরাজ্য সফররত ঢাকার ইত‍্যাদি গ্রন্থ প্রকাশের কর্ণধার আদিত্য অন্তরের সম্মানে লন্ডনে কবি, লেখক ও প্রকাশকদের অংশগ্রহণে এক আন্তরিক প্রীতি আড্ডা ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ জুলাই বিকেলে পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সাহিত্য, প্রকাশনা শিল্প এবং লেখক প্রকাশক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসমা মতিন। সঞ্চালনায় ছিলেন প্রবীণ সাংবাদিক ও কবি মোহাম্মদ রহমত আলী।

আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এবং বিলেতে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুল মুকিত।

এ সময় আলোচনায় অংশ নেন ভাটির কণ্ঠ সম্পাদক ও কবি ইমদাদুন খান, গীতিকবি শাহ সুহেল, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, বাংলা সংলাপ পত্রিকার রিপোর্টার ও বিবিএন ডট মিডিয়ার সম্পাদক সাজ্জাদুর রহমান, কবি দিলরুবা ইয়াসমিন রুহী, কবি সামছুল হক শাহ আলম, কবি আফিয়া বেগম শিরি এবং মিছবাহ কামালসহ আরও অনেকে।

আলোচনা পর্বে উপস্থিত লেখকেরা প্রকাশক আদিত্য অন্তরের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন। এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষার লেখকদের বই প্রকাশ, পাণ্ডুলিপি প্রস্তুত, সম্পাদনা, প্রচ্ছদ নির্মাণ, মুদ্রণ, বিপণন এবং পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার আইনি ও বাণিজ্যিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রথাগত প্রকাশনা ও স্বপ্রকাশনার বিভিন্ন দিক এবং লেখকদের রয়্যালটি সংক্রান্ত বিষয়ও গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত আবৃত্তি পর্ব। এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন গীতিকবি শাহ সুহেল, কবি সাজ্জাদুর রহমান নয়ন, কবি দিলরুবা ইয়াসমিন রুহী, কবি সামছুল হক শাহ আলম এবং মুহাম্মদ শাহেদ রাহমান।

আরও খবর
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা   মোস্তাফিজুর রহমান চৌধুরী
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা মোস্তাফিজুর রহমান চৌধুরী