বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলানেপালে টানা সাফল্যের স্বীকৃতিতে কাঠমান্ডু দূতাবাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সংবর্ধনা

নেপালে টানা সাফল্যের স্বীকৃতিতে কাঠমান্ডু দূতাবাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সংবর্ধনা

icon
দর্পণ টিভি লন্ডন
নেপালে টানা সাফল্যের স্বীকৃতিতে কাঠমান্ডু দূতাবাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সংবর্ধনা

নেপালে অনুষ্ঠিত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার ২৬ জানুয়ারি দূতাবাস প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি দলের ধারাবাহিক পারফরম্যান্স, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান।

বর্তমানে বাছাইপর্বে অংশ নেওয়া বাংলাদেশ নারী দলটি দুটি প্রস্তুতি ম্যাচ ও চারটি মূল পর্বের ম্যাচসহ এখন পর্যন্ত খেলা ছয়টি ম্যাচেই জয় পেয়েছে। মূল টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করতে সামনে আরও তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে দলটি।

সংবর্ধনা অনুষ্ঠানে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সদস্যদের ভূমিকাও প্রশংসিত হয়। রাষ্ট্রদূত ভবিষ্যৎ ম্যাচগুলোতে দলের সাফল্য কামনা করেন এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্ট সদস্যদের সম্মানে একটি প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।