বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাটি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিচি বেরিংটনের নেতৃত্বে স্কটল্যান্ডের স্কোয়াড ঘোষণা

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিচি বেরিংটনের নেতৃত্বে স্কটল্যান্ডের স্কোয়াড ঘোষণা

icon
দর্পণ টিভি লন্ডন
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিচি বেরিংটনের নেতৃত্বে স্কটল্যান্ডের স্কোয়াড ঘোষণা

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কটল্যান্ড তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে আছেন রিচি বেরিংটন। আইসিসির তথ্য অনুযায়ী, এটি স্কটল্যান্ডের সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ।

নতুন প্রধান কোচ ওউয়েন ডকিন্সের অধীনে ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার জাইনুল্লাহ ইহসান। আফগানিস্তানে জন্ম নেওয়া এ খেলোয়াড় সম্প্রতি স্কটল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জনের পর দলে অন্তর্ভুক্ত হন। এ ছাড়া দলে আছেন সাবেক নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটার টম ব্রুস। ৩৪ বছর বয়সী ব্রুস নিউজিল্যান্ডের হয়ে ১৭টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং পরে স্কটল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

স্কটল্যান্ডের স্কোয়াড
রিচি বেরিংটন অধিনায়ক, টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোনস, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমালেন, জর্জ মানসি, সফিয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল

ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিসন, ম্যাকেঞ্জি জোনস, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ারকে।

ক্রিকেট স্কটল্যান্ডের হেড অব পারফরম্যান্স স্টিভ স্নেল জানিয়েছেন, উপমহাদেশের কন্ডিশনে খেলতে দলটি প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ঘোষিত স্কোয়াডকে ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রুপ সি তে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। সূচি অনুযায়ী, স্কটল্যান্ড ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে।