মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাসাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে ভারত ও পাকিস্তান, আসর হবে মালদ্বীপে

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে ভারত ও পাকিস্তান, আসর হবে মালদ্বীপে

icon
দর্পণ টিভি লন্ডন
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে ভারত ও পাকিস্তান, আসর হবে মালদ্বীপে

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টের ফাঁকে রোববার ২৫ জানুয়ারি সাফের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট আগামী ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে। এতে সাফভুক্ত সাতটি দেশই অংশ নেবে।


অন্যদিকে এ গ্রুপে রয়েছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। বয়সভিত্তিক কোনো টুর্নামেন্টে এবারই প্রথম আয়োজক হচ্ছে মালদ্বীপ।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে এবং ব্যাংককে ভেন্যু সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আজ ব্যাংককেই সাফের কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।