মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাবোদোর কাছে হার, নরওয়ে সফরে যাওয়া ম্যানসিটি সমর্থকদের ভ্রমণ ব্যয় ফেরত দিলেন চার তারকা

বোদোর কাছে হার, নরওয়ে সফরে যাওয়া ম্যানসিটি সমর্থকদের ভ্রমণ ব্যয় ফেরত দিলেন চার তারকা

icon
দর্পণ টিভি লন্ডন
বোদোর কাছে হার, নরওয়ে সফরে যাওয়া ম্যানসিটি সমর্থকদের ভ্রমণ ব্যয় ফেরত দিলেন চার তারকা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নরওয়ের বোদো শহরে বোদো গ্লিমটের কাছে ৩-১ গোলে হারার পর সফরকারী সমর্থকদের প্রতি মানবিক উদ্যোগ নিয়েছেন ম্যানচেস্টার সিটির কয়েকজন তারকা ফুটবলার। ইংল্যান্ড থেকে নরওয়ের উত্তরাঞ্চলের বোদোতে ম্যাচ দেখতে যাওয়া ৩৭৪ জন সমর্থকের ভ্রমণ ব্যয় ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস, আর্লিং হলান্ড ও রদ্রি।

প্রতিবেদনে বলা হয়, নরওয়ের আর্কটিক সার্কেলের কাছাকাছি অবস্থিত বোদো শহরের আস্পমিরা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে মাত্র আট হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে। ঠান্ডা আবহাওয়ার মধ্যে এত দূরে গিয়ে দলকে সমর্থন দেওয়ার পর হতাশাজনক ফলাফল নিয়ে ফিরতে হওয়ায় সমর্থকদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মোট ৯ হাজার ৩৫৭ পাউন্ড ফেরত দেওয়ার ঘোষণা দেন চার ফুটবলার। ক্লাবের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে তারা জানান, ঘরের মাঠ হোক বা বিদেশের মাটি—সমর্থকরা যে ত্যাগ স্বীকার করে পাশে থাকেন, সেটিকে তারা কখনোই হালকাভাবে দেখেন না। কঠিন এক ম্যাচের রাতে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সমর্থকদের দীর্ঘ ভ্রমণ করতে হওয়ায় টিকিটের খরচ বহন করাকে তারা ন্যূনতম দায়িত্ব বলে উল্লেখ করেন।

ক্লাব সমর্থক কেভিন পারকারও এই ঘটনাকে সমর্থক-খেলোয়াড় সম্পর্কের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।