সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতসুনামগঞ্জের ছয় উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার, অস্ত্র গোলাবারুদ ও বিপুল মাদক উদ্ধার

সুনামগঞ্জের ছয় উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার, অস্ত্র গোলাবারুদ ও বিপুল মাদক উদ্ধার

icon
দর্পণ টিভি লন্ডন
সুনামগঞ্জের ছয় উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার, অস্ত্র গোলাবারুদ ও বিপুল মাদক উদ্ধার

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সমন্বিত অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার এবং অস্ত্র গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ভোর ০০৩০ থেকে ০৮০০ ঘটিকা পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিট জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোলাবারুদের মধ্যে রয়েছে ৮০টি দেশীয় সাউন্ড বোমা, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ এবং ১ রাউন্ড শটগান কার্তুজ।

এছাড়া অভিযানে ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।