সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতহাদি হত্যা মামলার বিচারকাজে বিলম্ব হবে না, চার্জশিট গ্রহণের পরই বিচার শুরু: আইন উপদেষ্টা

হাদি হত্যা মামলার বিচারকাজে বিলম্ব হবে না, চার্জশিট গ্রহণের পরই বিচার শুরু: আইন উপদেষ্টা

icon
দর্পণ টিভি লন্ডন
হাদি হত্যা মামলার বিচারকাজে বিলম্ব হবে না, চার্জশিট গ্রহণের পরই বিচার শুরু: আইন উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ উসমান হাদির হত্যাকারীদের বিচারকাজে কোনো ধরনের কালক্ষেপণ করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পরপরই বিচারকার্য শুরু হবে।

সোমবার দুপুর ১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এক ভোটারের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা জানান, মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা হয়েছে। তবে মামলার বাদীপক্ষ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পিটিশন দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, বাদীপক্ষ তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় আদালত সেটি বিবেচনায় নিয়েছে এবং পুলিশের আরেকটি সংস্থাকে পূর্ণাঙ্গ তদন্ত করতে নির্দেশ দিয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, চার্জশিট গ্রহণের সঙ্গে সঙ্গে বিচারকার্য শুরু হবে এবং মামলার বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব করা হবে না।