দেশ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা সবার থাকা জরুরি: ঢাকা ফোরামের আলোচনা সভায় জাইমা রহমান
দর্পণ টিভি লন্ডন
১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় দেশের জন্য কাজ করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার ১৮ জানুয়ারি অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্যে জাইমা রহমান বলেন, সভায় উপস্থিত ব্যক্তিদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি একরকম নয়; তবুও দেশের ও মানুষের কল্যাণের চিন্তা থেকে সবাই একসঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন, ভিন্নতার মধ্যেও একসঙ্গে বসে কথা বলা ও একে অপরের বক্তব্য শোনা গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি জানান, নীতিনির্ধারণী পর্যায়ে এটি তার প্রথম বক্তব্য। একই সঙ্গে তিনি বলেন, তার কাছে সব প্রশ্নের উত্তর বা সব সমস্যার সমাধান নেই; তবে নিজের জায়গা থেকে সমাজ ও দেশের জন্য কাজ করার মানসিকতা সবার থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, তিনি শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে চান।
নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ অনেকদূর এগোতে পারবে না।
আলোচনা সভায় অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নে বড় বাধাগুলোর একটি হলো অর্থায়নে প্রবেশাধিকার। তিনি উল্লেখ করেন, নারী উদ্যোক্তাদের—বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের—ঋণ পেতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তিনি বলেন, ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তাদের এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উত্তরণের পর নারীরা নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।
সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ বলেন, নারীদের কেবল জনসংখ্যা হিসেবে নয়, মানবসম্পদ হিসেবে দেখতে হবে। তিনি বলেন, নারীদের মধ্যে যে অপ্রকাশিত সক্ষমতা রয়েছে তা সামনে আনার উদ্যোগ প্রয়োজন।
এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনা সভায় নারী-অংশগ্রহণ, নীতি-পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
দেশ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা সবার থাকা জরুরি: ঢাকা ফোরামের আলোচনা সভায় জাইমা রহমান
বিস্তারিত কমেন্টে
১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK