বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › রাজনীতি › ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের

২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের

icon
দর্পণ টিভি লন্ডন
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের

রাজশাহী সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে বর্জ্য ফেলার সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব রহমান নাইম।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, বিকেল সাড়ে ৪টায় ভদ্রা প্রাইমারি স্কুল এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ওয়ার্ডে বাসাবাড়ির বর্জ্য ফেলার পর্যাপ্ত নির্ধারিত স্থান না থাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর বাসিন্দাদের সমস্যায় পড়তে হতো। কোথাও কোথাও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ নোংরা হওয়া, দুর্গন্ধ সৃষ্টি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দিত। নতুন ব্যবস্থায় বাসিন্দারা নির্ধারিত ডাস্টবিনে বর্জ্য রাখতে পারবেন এবং পরিচ্ছন্নতাকর্মীরা পরে সেখান থেকে তা সংগ্রহ করতে পারবেন। এতে যত্রতত্র বর্জ্য ফেলা ও জমে থাকার প্রবণতা কমবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি উদ্যোগটির প্রশংসা করে বলেন, যুবদলের সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় নেওয়া এ উদ্যোগ নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, বিপ্লব রহমান নাইম এর আগেও মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং করোনাকালীন সংকটেও অসহায় মানুষের পাশে ছিলেন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের সেবামূলক কার্যক্রম আরও এগিয়ে নিতে তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছেন। একই সঙ্গে শহর পরিচ্ছন্ন রাখাকে সবার দায়িত্ব উল্লেখ করে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান রবি।

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়তে পরিকল্পনার পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ধরনের জনকল্যাণমূলক কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতারও আহ্বান জানান তিনি।

বিপ্লব রহমান নাইম বলেন, তিনি এই ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় স্থানীয় মানুষের সমস্যাকে নিজের সমস্যা হিসেবেই দেখেন। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর বর্জ্য ফেলা নিয়ে বাসিন্দাদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়েই ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীর গ্রীন সিটির পরিচিতি ধরে রেখে ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করতে ডাস্টবিনের সচেতন ব্যবহার এবং এলাকাবাসীর সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পরিচ্ছন্নতার পাশাপাশি রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত সড়কবাতি ও নিরাপদ চলাচল, বিশুদ্ধ পানির ব্যবস্থা, যুবসমাজ ও খেলাধুলার উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানকে অগ্রাধিকার পরিকল্পনায় রাখার কথা জানিয়েছেন নাইম।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগেই ওয়ার্ডের দৈনন্দিন নাগরিক সমস্যার সমাধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন বিপ্লব রহমান নাইম।

আরও খবর
এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি নেই, প্রকাশ্যে অস্ত্র বহনই প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি নেই, প্রকাশ্যে অস্ত্র বহনই প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি নির্বাচনের ফল আত্মসাৎ করেছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি নির্বাচনের ফল আত্মসাৎ করেছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর
সংসদের সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম প্রহরেই ব্যাপক সাড়া
সংসদের সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম প্রহরেই ব্যাপক সাড়া
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম