রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিসংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

icon
দর্পণ টিভি লন্ডন
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

জাতীয় নাগরিক পার্টি এনসিপি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭১ দফা নীতিগত প্রস্তাবসম্বলিত ছায়া বাজেট প্রকাশ করেছে। সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত এই বাজেটকে ১২টি প্রধান খাতে ভাগ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাজধানীর রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ছায়া বাজেট কমিটি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবগুলো উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ, উপপ্রধান আব্দুল্লাহ আল ফয়সাল, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক সজিব ওয়াহিদ।

অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশ ২.০, সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। এতে রাজস্ব ও সামষ্টিক অর্থনীতি, কর সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, ব্যাংকিং ও সুশাসনসহ গুরুত্বপূর্ণ খাতে বাস্তবায়নযোগ্য নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা। একই সঙ্গে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ০৯ শতাংশের মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে। এনসিপি মূল্যস্ফীতি কমিয়ে ২০২৬-২৭ অর্থবছরে ৮ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করেছে।

রাজস্ব আহরণ বাড়াতে বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে আয়কর রিটার্ন সংযুক্ত করা, টিআইএন, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল আর্থিক সেবার তথ্য সমন্বয়, জাতীয় ডিজিটাল সম্পদ নিবন্ধন চালু এবং বন্দর ব্যবস্থার ডিজিটাইজেশনের মতো প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ করমুক্ত আয়সীমা ৪ লাখ ৫০ হাজার টাকা, নারী ও প্রবীণদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫ লাখ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

শিক্ষা খাতে ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দ, শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম, শিক্ষক গুণমান তহবিল গঠন, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য খাতে বাজেট ২৫ শতাংশ বৃদ্ধির পাশাপাশি জাতীয় স্বাস্থ্য বিমা চালু, নিম্নআয়ের মানুষের জন্য ব্যয়বহুল চিকিৎসায় ভর্তুকি, আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ এবং আধুনিক জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে।

কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সরাসরি কৃষকের অ্যাকাউন্টে ভর্তুকি প্রদান, খাদ্য নিরাপত্তা কর্মসূচি জোরদার এবং ব্লু ইকোনমি উন্নয়নে বিশেষ কর্মসূচির কথা বলা হয়েছে।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে কর সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের জাতীয় বেতন কাঠামোর আওতায় আনার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছায়া বাজেট কমিটির নেতারা দাবি করেন, প্রস্তাবিত নীতিমালাগুলো বাস্তবায়িত হলে অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান বৃদ্ধি, রাজস্ব আহরণ সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর