শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিসাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ফৌজদারি মামলা করার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ২৬ জুলাই সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনকালীন সময়ে রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইনগত সুরক্ষা ভোগ করেছেন। সে কারণে দায়িত্ব পালনের সময়ের বিষয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা বা বিচারিক কার্যক্রম চালানোর সুযোগ বর্তমান আইনে নেই।

তিনি আরও বলেন, স্বৈরাচারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাসে তিনি সাংবিধানিক বিধান অনুসারেই দায়িত্ব পালন করেছেন। এ সময়ে সরকার রাষ্ট্রপতির সহযোগিতাও পেয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দল তাঁর বিরুদ্ধে অভিযোগ বা বক্তব্য দিতে পারে, এটি তাদের মত প্রকাশের অধিকার। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো বিষয় খুঁজে পায়নি, যা আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আগামী ছয় মাস তাঁর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুরক্ষার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব সুযোগ সুবিধাই মো. সাহাবুদ্দিনকে প্রদান করা হবে।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর