সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিআসিফ নজরুল: অন্তর্বর্তী সরকারের সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে

আসিফ নজরুল: অন্তর্বর্তী সরকারের সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে

icon
দর্পণ টিভি লন্ডন
আসিফ নজরুল: অন্তর্বর্তী সরকারের সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার নিয়ে কিছু মানুষের নেতিবাচক মন্তব্যের লক্ষ্য কখনও কখনও বাড়তি মনোযোগ বা দর্শকসংখ্যা পাওয়া। তিনি বলেন, কোনো সংস্কার হয়নি—এ ধরনের মন্তব্য সঠিক নয়; যথেষ্ট সংস্কার সম্পন্ন হয়েছে।

রবিবার, ১৮ জানুয়ারি রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজনকৃত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সংস্কার কার্যক্রমে বিভিন্ন পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শ করা হয়েছে, যা অতীতের সংবিধান প্রণয়নের সময়কার পরামর্শপ্রক্রিয়ার সঙ্গেও তুলনীয়। তিনি জানান, প্রত্যাশার মানদণ্ড যদি ১০ ধরা হয়, তাহলে অন্তত চার মাত্রার অগ্রগতি অর্জিত হয়েছে। তবে পুলিশ সংস্কার যে কাঠামো ও পদ্ধতিতে করতে চাওয়া হয়েছিল, তা প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আইন উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত ফল অর্জনে ধারাবাহিকভাবে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তিনি বলেন, সংস্কারের পথে এগোনো হয়েছে; নির্বাচিত সরকার এই ধারাবাহিকতা বজায় রাখলে জনগণ ধাপে ধাপে সংস্কারের সুফল পাবে।

এছাড়া তিনি উচ্চ আদালত সংশ্লিষ্ট কিছু ক্ষেত্রেও সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের সংস্কার উচ্চ আদালতের অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। তিনি যোগ করেন, বিচারক নিয়োগ বা পদোন্নতিতে যোগ্যতা ও নীতিগত মানদণ্ড নিশ্চিত করা জরুরি।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব