সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতজৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে জরিমানা, যানবাহন জব্দ

জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে জরিমানা, যানবাহন জব্দ

icon
দর্পণ টিভি লন্ডন
জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে জরিমানা, যানবাহন জব্দ

জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রামট্রাক ও একটি ফেলুডার জব্দ করেছে প্রশাসন।

শনিবার ১৮ এপ্রিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে অবৈধ কার্যক্রমে জড়িতদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি পলি রাণী দেব। দীর্ঘদিন ধরে রাংপানি নদীতে অনিয়মিত বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ সংরক্ষণ ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে পলি রাণী দেব বলেন, নদী আমাদের প্রাকৃতিক সম্পদ এবং এর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে বালু উত্তোলন নদীর ভারসাম্য নষ্ট করে এবং পরিবেশের ক্ষতি করে। এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।