মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম, নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে অবস্থান নেওয়াই প্রকৃত দেশপ্রেমের পরিচয়। রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এমন কোনো জাতীয়তাবাদ গ্রহণযোগ্য হতে পারে না, যা জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে অস্বীকার করে এবং বিচার ও জবাবদিহিতার দাবিকে উপহাস করে। তিনি আরও বলেন, দেশের নাগরিক হত্যাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টার সঙ্গে তিনি কোনো আপস করেন না।
তিনি উল্লেখ করেন, ভণ্ড জাতীয়তাবাদ ও প্রতারণামূলক রাজনৈতিক চর্চার বিপরীতে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও নাগরিক মর্যাদার পক্ষে অবস্থান নেওয়াই দায়িত্বশীল রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত।
নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।