সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমতথ্য প্রযুক্তিদেশের সব উপজেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশের সব উপজেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা সরকারের

icon
দর্পণ টিভি লন্ডন
দেশের সব উপজেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশের প্রতিটি উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, তরুণদের এআই, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি আয়োজিত টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ কী ভাবছে সরকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার এআই প্রযুক্তির বিস্তৃত ব্যবহার নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবে। আসন্ন বাজেটে এ বিষয়ে একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের টেলিকম খাতকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া, ফ্রি ওয়াইফাই জোন স্থাপন এবং প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার।

ফকির মাহবুব আনাম আরও বলেন, ৫জি, এআই, আইওটি ও ক্লাউডভিত্তিক প্রযুক্তির সম্প্রসারণে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করা হবে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের মাধ্যমে গ্রাহকসেবা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, উদ্ভাবন এবং স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, টেলিকম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং গ্রামীণ পর্যায় পর্যন্ত ৫জি ও এআই প্রযুক্তি পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আসন্ন বাজেটে আইসিটি খাতের জন্য ইতিবাচক ঘোষণা আসতে পারে। তিনি জানান, ভবিষ্যতে দেশের জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত করার সম্ভাবনা রয়েছে।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে জানানো হয়, গত এক দশকে দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে প্রযুক্তি ব্যবহারের বাজার থেকে বেরিয়ে উদ্ভাবন ও প্রযুক্তি রপ্তানিনির্ভর অর্থনীতিতে রূপান্তর হওয়া এখন বড় চ্যালেঞ্জ বলে মত দেন বক্তারা।