বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমতথ্য প্রযুক্তিঅনলাইনে যেভাবে ডাউনলোড করবেন ভোটার আইডি কার্ড

অনলাইনে যেভাবে ডাউনলোড করবেন ভোটার আইডি কার্ড

icon
দর্পণ টিভি লন্ডন
অনলাইনে যেভাবে ডাউনলোড করবেন ভোটার আইডি কার্ড

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড বাংলাদেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য একটি অপরিহার্য রাষ্ট্রীয় নথি। ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি পাসপোর্ট করা, ব্যাংক হিসাব খোলা, সিম কেনা, জমি রেজিস্ট্রেশনসহ প্রায় সব গুরুত্বপূর্ণ সেবায় এই পরিচয়পত্র প্রয়োজন হয়। অনেক সময় ভোটার নিবন্ধন সম্পন্ন হলেও হাতে স্মার্ট কার্ড না পৌঁছানোয় নাগরিকরা নানা ভোগান্তিতে পড়েন। তবে এমন অবস্থায় অনলাইনে এনআইডির কপি ডাউনলোড করেই প্রয়োজনীয় কাজ চালানো সম্ভব।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্ধারিত সেবামাধ্যম ব্যবহার করে খুব সহজেই অনলাইন এনআইডি কার্ড সংগ্রহ করা যায়। এজন্য আগে অনলাইনে নিবন্ধন শেষ করতে হয় এবং পরিচয় যাচাই সম্পন্ন করতে হয়। যাচাই শেষ হলে প্রোফাইল থেকেই পিডিএফ কপি ডাউনলোড করা যায়।

৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী অনলাইনে এনআইডি ডাউনলোডের ধাপগুলো হলো এভাবে

প্রথম ধাপ
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ১৭ ডিজিটের এনআইডি নম্বর, জন্ম তারিখ ও সক্রিয় মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় ধাপ
নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরে পাঠানো ওটিপি কোড সঠিকভাবে প্রদান করে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

তৃতীয় ধাপ
এনআইডি ওয়ালেট অ্যাপ ব্যবহার করে ফেস ভেরিফিকেশন অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে।

চতুর্থ ধাপ
লগইন সফল হলে ডাউনলোড অপশনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের পিডিএফ কপি সংগ্রহ করা যাবে এবং প্রয়োজনে তা প্রিন্ট করা যাবে।

যাদের স্মার্ট এনআইডি কার্ড হারিয়ে গেছে বা এখনো হাতে পাননি তারাও এই পদ্ধতিতে অনলাইন কপি ব্যবহার করতে পারবেন। তবে কোনো তথ্য ভুল থাকলে বা যাচাই সংক্রান্ত সমস্যায় পড়লে নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিজিটাল সেবার এই সুবিধা নাগরিক জীবনের ভোগান্তি কমিয়ে এনেছে অনেকটাই এবং একটি পরিচয়পত্রের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে করেছে আরও সহজ ও নিশ্চিন্ত।