বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমতথ্য প্রযুক্তিএপ্রিল থেকে ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার

এপ্রিল থেকে ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার

icon
দর্পণ টিভি লন্ডন
এপ্রিল থেকে ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে, আগামী এপ্রিল থেকে স্বতন্ত্র মেসেঞ্জার ওয়েবসাইট এবং মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হবে। পরিষেবাকে আরও সমন্বিত ও সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটা প্ল্যাটফর্মস ব্যবহারকারীদের উদ্দেশে জানায়, Messenger.com আর আলাদা মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে চালু থাকবে না। ফলে কম্পিউটারের ব্রাউজার দিয়ে সরাসরি ওই ওয়েবসাইটে গিয়ে মেসেঞ্জার ব্যবহার করা যাবে না। তবে ফেসবুকের মূল ওয়েবসাইটে লগইন করে আগের মতোই বার্তা আদান-প্রদান করা সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, মোবাইলকেন্দ্রিক ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এবং একক প্ল্যাটফর্মে সেবা কেন্দ্রীভূত করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে। এতে বার্তা আদান-প্রদানের বিভিন্ন সুবিধা একই ইন্টারফেসে একীভূত থাকবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেসেজিং প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ সহজ করা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা আধুনিকায়নের ধারাবাহিক অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অধিকাংশ ব্যবহারকারী মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাদের ওপর, যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই ওয়েব ব্রাউজারে মেসেঞ্জার ব্যবহার করতেন। ওয়েবসাইট বন্ধ হলে তাদের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হবে। লগইন করলে পূর্ববর্তী চ্যাট ইতিহাস দেখা যাবে। মেটা জানিয়েছে, পিন ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে চ্যাট ইতিহাস পুনরুদ্ধার বা পুনঃস্থাপন করা যাবে।