সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিগণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়েছেন ইলিয়াস আলী, এ্যানির মন্তব্য

গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়েছেন ইলিয়াস আলী, এ্যানির মন্তব্য

icon
দর্পণ টিভি লন্ডন
গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়েছেন ইলিয়াস আলী, এ্যানির মন্তব্য

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করা একজন সাহসী নেতা হিসেবে উল্লেখ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার ১৭ এপ্রিল জুমার নামাজের পর সিলেট নগরের হযরত শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, ইলিয়াস আলী ছিলেন ত্যাগী ও গণতন্ত্রকামী নেতা, যিনি সবসময় জনগণের অধিকার ও অবাধ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, দেশের স্বার্থে কথা বলার কারণেই তিনি নিখোঁজ হয়েছেন বলে অনেকে মনে করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। একই সঙ্গে তিনি অতীতে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথাও তুলে ধরেন।

ইলিয়াস আলীর প্রসঙ্গে তিনি বলেন, তাকে হয়তো আর ফিরে পাওয়া যাবে না, তবে তার পরিবার ও সিলেটবাসী এখনও আশায় রয়েছে। পাশাপাশি তিনি জানান, বাসিয়া নদী খনন ও নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিগগিরই সিলেট সফর করবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ইলিয়াস আলী সিলেটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এবং তার নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনের দাবি জানান।

সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীও বক্তব্যে ঘটনাটিকে অতীত সময়ের একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে ইলিয়াস আলীর মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব