রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিসংরক্ষিত নারী আসনে সাত নেত্রীকে প্রস্তুতির নির্দেশ, জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে সাত নেত্রীকে প্রস্তুতির নির্দেশ, জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

icon
দর্পণ টিভি লন্ডন
সংরক্ষিত নারী আসনে সাত নেত্রীকে প্রস্তুতির নির্দেশ, জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করে সংশ্লিষ্টদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ইতোমধ্যে মনোনয়নপ্রাপ্তদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী সোমবার প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন।

জানা গেছে, মহিলা বিভাগের পক্ষ থেকে প্রস্তাবিত তালিকা যাচাই বাছাই শেষে গত ১৪ এপ্রিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে প্রার্থীদের চূড়ান্ত করা হয়। এতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকাসহ সাতজনের নাম নিশ্চিত হয়েছে।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, সিলেট অঞ্চলের মাহফুজা সিদ্দিকা, চট্টগ্রাম অঞ্চলের মেরিনা সুলতানা, বগুড়া অঞ্চলের সাজেদা সামাদ এবং ঢাকা অঞ্চল থেকে মারদিয়া মমতাজ।

দলীয় একাধিক সূত্র জানায়, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ১৩টি সংরক্ষিত আসন পেতে পারে। এর মধ্যে একটি আসন জাতীয় নাগরিক পার্টির জন্য নির্ধারিত থাকলেও জোটগত সমন্বয়ের অংশ হিসেবে অতিরিক্ত কিছু আসন ছাড় দেওয়ার আলোচনা চলছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রার্থী নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন অঞ্চল ও মহানগরের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব