সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমধর্মমধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা, বাংলাদেশে হতে পারে ২৮ মে

মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা, বাংলাদেশে হতে পারে ২৮ মে

icon
দর্পণ টিভি লন্ডন
মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা, বাংলাদেশে হতে পারে ২৮ মে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বে প্রস্তুতি ও আগ্রহ বাড়তে শুরু করেছে। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৭ মে এই উৎসব উদযাপিত হতে পারে।

সোমবার ১৮ মে থেকে হিজরি জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান সংস্থা। সে অনুযায়ী, ২৬ মে আরাফাত দিবস এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে মধ্যপ্রাচ্যে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য এবং মিশরের জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাসেও একই সময়সূচির ইঙ্গিত পাওয়া গেছে।

অন্যদিকে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুসারে বাংলাদেশে সাধারণত একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করবে।