সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমধর্মইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য সম্মানি প্রদান কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের নিয়মিত আর্থিক সহায়তার একটি নতুন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শনিবার ১৪ মার্চ সকাল দশটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, একই অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্যও সম্মানি কার্যক্রম চালু করা হবে।

পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক দশ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম পাবেন দুই হাজার টাকা।

একইভাবে প্রতিটি মন্দিরের জন্য নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। এই অর্থের মধ্যে পুরোহিতের জন্য পাঁচ হাজার টাকা এবং সেবায়েতের জন্য তিন হাজার টাকা বরাদ্দ থাকবে।

প্রতিটি বৌদ্ধ বিহারের জন্যও আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন পাঁচ হাজার টাকা এবং উপাধ্যক্ষ তিন হাজার টাকা করে পাবেন।

খ্রিস্টান চার্চের ক্ষেত্রেও একই পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ থেকে পালক বা যাজক পাঁচ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক তিন হাজার টাকা করে সম্মানি পাবেন।

সরকারি সূত্র জানিয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সামাজিক ও মানবিক অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ধর্মের ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিরা নিয়মিত আর্থিক সহায়তা পাবেন।