বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমধর্মজৈন্তাপুর বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের ইফতার মাহফিল, সুন্দর সমাজ গঠনে তরুণদের ঐক্যের আহ্বান

জৈন্তাপুর বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের ইফতার মাহফিল, সুন্দর সমাজ গঠনে তরুণদের ঐক্যের আহ্বান

icon
সুয়েব রানা
জৈন্তাপুর বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের ইফতার মাহফিল, সুন্দর সমাজ গঠনে তরুণদের ঐক্যের আহ্বান

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগেরখাল এলাকায় বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে সুধীজন, আলেম সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার বাগেরখাল মহরির দোকান সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিয কাওসার আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক সাহেল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক দিলদার আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এবং আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুম আল মাহদি। তিনি বলেন, একটি আদর্শ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে ছাত্র ও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ ও ঐক্যবদ্ধ উদ্যোগই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম হেমু মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন এবং ফতেহপুর মাদ্রাসার মুহতামিম ও বাগেরখাল জামে মসজিদের খতিব মাওলানা রফিক আহমদ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড সদস্য রফিক আহমদ, সাবেক সদস্য আবুল মেম্বার, সমাজসেবী আব্দুল হালিম, জালাল উদ্দীন, ফারুক আহমদ, আব্দুর রব, হাজি জমির উদ্দিন, মাস্টার সিরাজুল ইসলাম এবং কুটি মেম্বারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলকটিকর মাদ্রাসার মুহতামিম হাফিজ আল আমিন রাফি, নুরুল আলম তামিম, শাহ আলম, ফজলুল কাদির, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আলী, মুমিনুল হক, আকিল আহমদ ও সাইফুর রহমানসহ অন্যরা।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বাজারের ব্যবসায়ী এবং সংগঠনের দায়িত্বশীল সদস্যদের মধ্যে দিলওয়ার হোসেন, সুমন আহমদ, উসমান আহমদ, নাঈম আহমদ ও শাহিন আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন। ছাত্রনেতাদের মধ্যে জাহাঙ্গীর আলম, নাদিম আহমদ, আব্দুল্লাহ আল মামুন ও মাহমুদ হাসানসহ এলাকার সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষার্থী জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে নিজেকে গড়ে তোলে এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করে। একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, প্রবাসে অবস্থানরত বাগেরখাল প্রবাসী গ্রুপের নেতৃবৃন্দও সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিয়মিত সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন। তাদের মধ্যে রয়েছেন সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হাফিজ জাকওয়ান আহমদ, সহ সভাপতি নুমান সাদী, সাবেক সেক্রেটারি হারুন আহমদ, হাফিজ মুক্তার হুসাইন, আতাউর রহমান, মুহাম্মদ আলী ও সাদিকুর রহমান সাদিকসহ অনেকে।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে নসিহত প্রদান করেন বাগেরখাল জামে মসজিদের খতিব মাওলানা রফিক আহমদ এবং দোয়া পরিচালনা করেন দারুল উলুম হেমু মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন।

উপস্থিত সুধীজনরা আশা প্রকাশ করেন, তরুণদের নৈতিক চেতনা, শিক্ষা ও ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।