সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমধর্মজাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

icon
দর্পণ টিভি লন্ডন
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, সোমবার ২৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ১ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি নেওয়া হবে। একই সঙ্গে নিরাপত্তা, জনসেবা এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ পাশে পৃথক প্রবেশপথ ও আসনের ব্যবস্থা রাখার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া প্রধান জামাত পরিচালনার জন্য তিনজন আলেমের তালিকা এবং পবিত্র কোরআন তিলাওয়াত ও উপস্থাপনার জন্য আলাদা তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন কারি ও বিকল্প কারি এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনয়ন দেওয়া হবে।

ঈদের নামাজের আগে সকাল সাড়ে ৭টা থেকে হামদ, নাত এবং ইসলামী গজল পরিবেশনের ব্যবস্থা রাখা হবে। ঈদগাহ ময়দান প্রস্তুত করতে মাঠ সমতলকরণ, ঘাস কাটা, বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় প্যান্ডেল নির্মাণ এবং ত্রিপল স্থাপনের ব্যবস্থা করা হবে।

এছাড়া ওজুর পানি, ট্যাপ, পাত্র, মোবাইল টয়লেট ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট মাজার মসজিদের ওজুর স্থানগুলো আগেভাগে খুলে রাখা এবং সেখানে প্রয়োজনীয় কর্মী নিয়োজিত রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টিপাতের ক্ষেত্রে পানি অপসারণে গণপূর্ত অধিদপ্তরের পাশাপাশি ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঈদগাহের চারপাশে অতিরিক্ত মোবাইল টয়লেট স্থাপনের ব্যবস্থাও থাকবে।

ঈদের দিন জাতীয় ঈদগাহে আগত মুসল্লিদের চিকিৎসাসেবার জন্য বিশেষ মেডিকেল টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাব, এসএসএফ এবং গোয়েন্দা সংস্থাগুলো ঈদগাহ ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে বসানো হবে এবং অগ্নিনির্বাপণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট প্রস্তুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় সহায়তার জন্য সিটি এসবির যাচাই সাপেক্ষে বাংলাদেশ স্কাউট সদস্যদেরও দায়িত্ব দেওয়া হবে।

ঈদ জামাতে বিদেশি রাষ্ট্রদূত, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট স্থান সংরক্ষণ করা হবে এবং তাদের অভ্যর্থনার জন্য জেলা প্রশাসনের নারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। এছাড়া আগের বছরের মতো প্রথম কাতার দীর্ঘ করা হবে, যাতে গুরুত্বপূর্ণ অতিথিরা সেখানে নামাজ আদায় করতে পারেন।

ঈদ উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলোকে বাংলা ও আরবি ভাষায় ঈদ মোবারক লেখা ব্যানার দিয়ে সাজানো হবে। ঈদের আগের রাত থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে।

এছাড়া দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধাশ্রম ও দুস্থকল্যাণ কেন্দ্রে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঢাকার শিশুপার্ক, জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও যথাযথ মর্যাদায় ঈদ উদযাপনের ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব। ধর্মীয় মর্যাদা ও উৎসবের আবহে সবাইকে নিয়ে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে এসব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।