মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাবিসিবি ইস্যুতে আমিনুলের অভিযোগে গুরুত্ব দিচ্ছে না আইসিসি

বিসিবি ইস্যুতে আমিনুলের অভিযোগে গুরুত্ব দিচ্ছে না আইসিসি

icon
দর্পণ টিভি লন্ডন
বিসিবি ইস্যুতে আমিনুলের অভিযোগে গুরুত্ব দিচ্ছে না আইসিসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন নিয়ে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আপত্তিকে তেমন গুরুত্ব দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির হাতে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটিকে অবৈধ দাবি করে আইসিসিতে অভিযোগ জানান বুলবুল।

তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, তার অবস্থানের অসঙ্গতির কারণেই অভিযোগটি গুরুত্ব হারিয়েছে। আইসিসির অভ্যন্তরীণ পর্যবেক্ষণে দেখা গেছে, দায়িত্বে থাকা অবস্থায় তিনি এক ধরনের বক্তব্য দিলেও পরবর্তী সময়ে ভিন্ন অবস্থান নিয়েছেন, যা আন্তর্জাতিক সংস্থাটির নীতির সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচিত হচ্ছে।

একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একই বিষয়ে দুই ভিন্ন অবস্থান নেওয়ায় অভিযোগের গ্রহণযোগ্যতা কমে গেছে।

এদিকে নতুন দায়িত্ব পাওয়া কমিটি দেশের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। তারা ইতোমধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক টানাপোড়েনের পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে এটি একটি ইতিবাচক উদ্যোগ হতে পারে।

উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়।

নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক কোন পথে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।