সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতকবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়িতে হামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়িতে হামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

icon
দর্পণ টিভি লন্ডন
কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়িতে হামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, তাঁর ছেলে ও পুত্রবধুর উপর সংঘটিত নির্মম হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামান্য বিষয়কে কেন্দ্র করে স্থানীয় একদল সন্ত্রাসী কবির নিজ বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় দেশজুড়ে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ বিক্ষুব্ধ কবি ও লেখক মঞ্চের আয়োজনে এবং এপার বাংলা ওপার বাংলা কবি দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি উপাধ্যক্ষ ড. এটিএম মমতাজুল করিম, মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল বাঙালি, কবি আব্দুল গনি ভূঁইয়া, অধ্যাপক মানিক চৌধুরী ও অধ্যাপক খোরশেদ আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মব সৃষ্টি করে নিজের হাতে আইন তুলে নেওয়া একটি ভয়াবহ প্রবণতা, যা সমাজে অরাজকতা সৃষ্টি করে। তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিশ্বনাথ থানার পক্ষ থেকে মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ তুলে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ক্লোজড করার জোর দাবি জানান।

মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।