সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতলালাখালে পর্যটক হয়রানি বন্ধে প্রশাসনের অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

লালাখালে পর্যটক হয়রানি বন্ধে প্রশাসনের অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

icon
দর্পণ টিভি লন্ডন
লালাখালে পর্যটক হয়রানি বন্ধে প্রশাসনের অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল পর্যটন এলাকায় পর্যটকদের হয়রানি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে লালাখাল নৌঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। দীর্ঘদিন ধরে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নৌযান চালক ও ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে মৌখিকভাবে সতর্ক করা হলেও তা উপেক্ষা করা হয়েছিল। ফলে এবার কঠোরভাবে আইন প্রয়োগ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন।