মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাআন্তর্জাতিক কাবাডিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক কাবাডিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

icon
দর্পণ টিভি লন্ডন
আন্তর্জাতিক কাবাডিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

দীর্ঘদিনের মন্দা কাটিয়ে আন্তর্জাতিক কাবাডিতে আবারও শক্ত অবস্থানে ফেরার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। একসময় নিয়মিত পদকজয়ী দল হলেও সময়ের ব্যবধানে সেই ধারাবাহিকতা হারিয়ে ফেলেছিল দেশের কাবাডি। পুরুষ দল ২০০৬ সালের পর এবং নারী দল ২০১৪ সালের পর থেকে আন্তর্জাতিক আসরে আর কোনো পদক জিততে পারেনি।

তবে সাম্প্রতিক সময়ে নতুন কমিটির অধীনে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ২০২৫ সালে অংশ নেওয়া ৬টি আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে ৫টিতেই সাফল্য অর্জন করেছে বাংলাদেশ, যা হারানো গৌরব ফিরে পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাফল্যের মধ্যে রয়েছে নেপালের বিপক্ষে টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে জয়, নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক, যুব এশিয়ান গেমসে ছেলে ও মেয়ে উভয় বিভাগে ব্রোঞ্জ পদক এবং নারী বিশ্বকাপে ব্রোঞ্জ পদক অর্জন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এই অগ্রগতিকে ভবিষ্যতের বড় সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন। তিনি বলেন, সাম্প্রতিক অর্জনগুলো বাংলাদেশের কাবাডিকে পুনরায় বিশ্বমঞ্চে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার পথ তৈরি করেছে। পরিকল্পনা অনুযায়ী গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে একটি কাবাডি ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, যথাযথ পরিকল্পনা ও সহায়তা পেলে বাংলাদেশ আবারও বিশ্ব কাবাডিতে পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে।

সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারলে এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হলে আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।