সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসাহিত্যবৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা মোস্তাফিজুর রহমান চৌধুরী

বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা মোস্তাফিজুর রহমান চৌধুরী

icon
দর্পণ টিভি লন্ডন
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা   মোস্তাফিজুর রহমান চৌধুরী

বাংলা একাডেমির প্রাঙ্গণে অমর একুশে বইমেলা মানেই এক অন্যরকম আবহ। কবি, সাহিত্যিক, পাঠক আর বইপ্রেমীদের মিলনে সেখানে প্রতিদিনই সৃষ্টি হয় নতুন নতুন স্মৃতি। তেমনি এক বিকেল আজও মনে পড়ে, যখন সাহিত্য আড্ডা, বইয়ের মোড়ক উন্মোচন আর আকস্মিক ঝড়বৃষ্টি মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল এক অনন্য অভিজ্ঞতা।

জুমার নামাজ আদায়ের পর প্রিয় কবি ডক্টর সাহেদ মন্তাজকে সঙ্গে নিয়ে শেওড়াপাড়ায় নামাজ আদায় করি। সেখান থেকে আমরা রওনা দিই বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান বইমেলার উদ্দেশ্যে। শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ, কারণ চারদিকে বইপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়। সবাই যেন ছুটে চলেছে প্রিয় বইমেলার টানে।

বইমেলায় এসে যোগ দিই কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আলী খান মানিক রচিত গ্রন্থ সপ্তর্ষি তোকে খুঁজে ফিরি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। একই আয়োজনে লিপি আক্তারের প্রকাশনা থেকে প্রকাশিত আবু ওবাইদ বাদলের নীল বেদনার কাব্য এবং নূর গণি ইসলামের রচিত দূর্গমের দীপ শিখা আবদুল হামিদ মাস্টার বই দুটিরও মোড়ক উন্মোচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে কবি, লেখক, কলামিস্ট ও সাংবাদিকসহ নানা অঙ্গনের অনেক গুণীজন উপস্থিত ছিলেন।

ইফতারের পর বইমেলার লেখক মঞ্চে শুরু হয় আরেকটি আকর্ষণীয় আয়োজন। সেখানে বিশিষ্ট কবি লেখকদের সম্মাননা প্রদান এবং সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়। সেই দিনের আলোকিত মুখ ছিলেন কবি মোহন রায়হান। তার সাক্ষাৎকার গ্রহণ করেন বাংলা একাডেমির উপ পরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ। কথোপকথনের মধ্য দিয়ে কবি মোহন রায়হান তাঁর জীবনদর্শন, সাহিত্য ভাবনা ও অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেন প্রখ্যাত শিল্পী জাকির হোসেন আখের। উপস্থিত আরও অনেকেই বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আলোচনাকে প্রাণবন্ত করে তোলেন। কিন্তু ঠিক তখনই প্রকৃতি যেন নিজের উপস্থিতি জানান দেয়। হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে, শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। মুহূর্তের মধ্যে চারদিকে অন্ধকার নেমে আসে এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন পর ঢাকার গাছপালা যেন বৃষ্টির জলে ভিজে প্রাণ ফিরে পায়। লেখক মঞ্চের নিচে কয়েকশ মানুষ আশ্রয় নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলতে থাকে সেই ঝড়বৃষ্টি। পরে ধীরে ধীরে আবহাওয়া শান্ত হয়, ফিরে আসে আলো।

পরিবেশ আবার প্রাণ ফিরে পেলে কবি মোহন রায়হান হঠাৎ গানের আয়োজনের কথা বলেন। উপস্থিত কণ্ঠশিল্পী জাকির হোসেন আখেরের নেতৃত্বে শুরু হয় গান। আউয়াল খন্দকারসহ আরও অনেকেই সেই গানে অংশ নেন। গানের সুর, আড্ডা আর উচ্ছ্বাসে আবারও মুখর হয়ে ওঠে বইমেলার পরিবেশ।

বৃষ্টি থেমে গেলে বাংলা একাডেমির পথঘাটে আবার নেমে আসে মানুষের ঢল। বইপ্রেমী মানুষের ভিড়, সাহিত্যিকদের প্রাণবন্ত আড্ডা আর প্রকৃতির বৃষ্টিধারা মিলিয়ে সেই দিনের অভিজ্ঞতা আজও মনে দাগ কেটে আছে।

উল্লেখ্য, এর আগের দিন লন্ডন প্রবাসী বিশিষ্ট কবি ও লেখক মোহাম্মদ রহমত আলীর দুটি গ্রন্থ আমি যখন চলে যাব এবং গল্প নয় বাস্তব এর প্রকাশনা অনুষ্ঠানও বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যা বইমেলার সাহিত্যিক আবহকে আরও সমৃদ্ধ করে তোলে।

আরও খবর
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন