রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিযেভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে এলেন তারেক রহমান

যেভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে এলেন তারেক রহমান

icon
দর্পণ টিভি লন্ডন
যেভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে এলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার রাতে দলের গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে রাত সাড়ে ১০টার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ইতিমধ্যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। এ বিষয়ে স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করেছে।

জাতীয় স্থায়ী কমিটির ওই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ এবং এ জেড এম জাহিদ হোসেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমান এখন আর ভারপ্রাপ্ত পদবিতে নেই। গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তিনি পূর্ণাঙ্গভাবে দলের সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন।

তারেক রহমানের রাজনৈতিক জীবনের শুরু ১৯৮৮ সালে। সে বছর তিনি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে দলীয় রাজনীতিতে যুক্ত হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা আরও দৃশ্যমান হয়ে ওঠে। ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত হন এবং ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন এবং কারাবাস শেষে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। পরবর্তী সময়ে তিনি লন্ডনে অবস্থান করেই দলীয় কর্মকাণ্ড পরিচালনায় যুক্ত ছিলেন। ২০১৮ সালে তাঁকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘ প্রবাসজীবন শেষে গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন। এ উপলক্ষে ঢাকার পূর্বাচলে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সমাবেশে বক্তব্য দেন এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব