বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাপাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি বললেন মিরাজ

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি বললেন মিরাজ

icon
দর্পণ টিভি লন্ডন
পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি বললেন মিরাজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, আসন্ন এই সিরিজ থেকেই দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বকাপের প্রস্তুতির পথচলা শুরু হবে।

মঙ্গলবার ১০ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

মিরাজ বলেন, ২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দল খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলতে পারেনি। মাঝেমধ্যে বিরতি দিয়ে ম্যাচ খেলতে হওয়ায় দলগত ছন্দ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। তবে চলতি বছরে বেশি ওয়ানডে ম্যাচ থাকায় পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

তিনি জানান, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের আগে একটি নির্দিষ্ট ধারাবাহিকতা ও কৌশল ছিল, যেখানে অভিজ্ঞ খেলোয়াড়দের বড় ভূমিকা ছিল। তবে সময়ের পরিবর্তনে সেই অনেক সিনিয়র ক্রিকেটার এখন দলে নেই। ফলে বর্তমান দলে থাকা খেলোয়াড়দেরই দায়িত্ব নিয়ে নতুন করে সেই ধারাবাহিকতা গড়ে তুলতে হবে।

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজটি দলের জন্য গুরুত্বপূর্ণ। যদিও দল এখনই খুব দূরের পরিকল্পনায় না গিয়ে ধাপে ধাপে এগোতে চায়। প্রতিটি ম্যাচ ও সিরিজকে গুরুত্ব দিয়ে এগোলে শেষ পর্যন্ত ভালো ফল পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি মনে করেন, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দল নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে পারবে এবং সেই পথ ধরেই বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুতি আরও শক্তিশালী হবে। মাঠে ভালো ক্রিকেট উপহার দেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য।