সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতসিলেটের ওসমানীনগরে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, পাঁচজন আটক

সিলেটের ওসমানীনগরে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, পাঁচজন আটক

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটের ওসমানীনগরে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, পাঁচজন আটক

সিলেটের ওসমানীনগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে পাঁচজনকে আটক করা হয়।

শুক্রবার ৯ জানুয়ারি ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ওসমানীনগর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল যৌথভাবে এতে অংশ নেয়।

অভিযানটি উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মো. আফিকুর রহমানের বাড়িতে পরিচালনা করা হয়। অভিযানের সময় আফিকুর রহমানকে পাওয়া না গেলেও তার বসতঘর থেকে দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার সহযোগী হিসেবে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের মৃত ইউসুফ উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন, নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে মো. হাবু মিয়া, ওসমানীনগর উপজেলার সিকান্দারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. মজিবুর রহমান, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের মো. ফারুক আহমদের ছেলে নাইমুর রহমান।

অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট, ১টি বাইনোকুলার, ১টি পাওয়ার ব্যাংক, ১টি এনালগ মাল্টিমিটার, ১টি হেড ল্যাম্প, ১টি ইলেকট্রিক শক টর্চ, ১টি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড এবং ১টি আয়রন কাটার।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক পাঁচজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও পাঁচজন আটক হওয়ার বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।