সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআজকের শীর্ষ সংবাদইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত

ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত

icon
দর্পণ টিভি লন্ডন
ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত

ইয়েমেনে উত্তেজনা বাড়ানো বা সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।


মঙ্গলবার এক বিবৃতিতে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত ও আল-মাহরা প্রদেশে তাদের কার্যক্রমের লক্ষ্য হলো উত্তেজনা প্রশমন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এসব কার্যক্রম সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়।


বিবৃতিতে আরও বলা হয়, মুকাল্লা বন্দরের মাধ্যমে অস্ত্র পাঠানোর যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। বন্দরে নামানো যানবাহনগুলো শুধু ইউএই বাহিনীর ছিল এবং বিষয়টি আগেই সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল।


ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, বর্তমান পরিস্থিতিতে কিছু সাম্প্রতিক পদক্ষেপ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তারা আলকায়দা, হুথি (আনসারুল্লাহ) আন্দোলন এবং মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে আসা হুমকির কথাও উল্লেখ করে।


এর আগে মঙ্গলবারই ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল ইউএইয়ের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করে এবং ২৪ ঘণ্টার মধ্যে দেশটি থেকে আমিরাতি বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেয়। দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মোতায়েন এবং মুকাল্লা বন্দরের মাধ্যমে অনুমোদনহীন সরঞ্জাম আনার অভিযোগকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এদিকে সৌদি আরব জানিয়েছে, মুকাল্লা বন্দরে অনুমোদনহীন সহায়তা ঠেকাতে তারা জোটের একটি অভিযান চালিয়েছে। তবে ওই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।