রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআজকের শীর্ষ সংবাদসিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নতুন সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম

সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নতুন সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম

icon
দর্পণ টিভি লন্ডন



সিলেট, ১ জানুয়ারি ২০২৬ সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর।

তিনি অবিভক্ত প্রেসক্লাবের ছয়বারের সভাপতি ছিলেন। নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার ক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকালে ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ২০২৪-২০২৫ সেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সিনিয়র সহসভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান ও সহসভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, ক্রিড়া সম্পাদক ডেইলি স্টারের সিনিয়র ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার।

সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন ব্লাস্ট সিলেটের সাবেক সভাপতি মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সনতু দাস অ্যাডভোকেট।