রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআজকের শীর্ষ সংবাদডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন? থাকছে কিছু টিপস

ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন? থাকছে কিছু টিপস

icon
অনলাইন ডেস্ক
ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন? থাকছে কিছু টিপস

বাজারে এত ধরনের কম্পিউটার পাওয়া যায় যে সঠিকটি বাছাই করা কখনো কখনো কঠিন মনে হতে পারে। তাই কেনার আগে কিছু রিসার্চ করা খুবই গুরুত্বপূর্ণ। ডেস্কটপ কেনার সময় বাজেট, প্রসেসিং পাওয়ার, RAM, স্টোরেজ, গ্রাফিক্স এবং মনিটর—সবকিছু বিবেচনা করা উচিত, যাতে আপনার প্রয়োজনের সঙ্গে পুরোপুরি মানিয়ে যায়।

আজকের এ প্রতিবেদনে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু টিপস শেয়ার করেছি, যা আপনাকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কম্পিউটারের উদ্দেশ্য ঠিক করা থেকে শুরু করে সঠিক কম্পোনেন্ট বাছাই, সবই কভার করা হয়েছে।

কেন ডেস্কটপ কম্পিউটার গুরুত্বপূর্ণ?

আজকের ডিজিটাল যুগে ডেস্কটপ কম্পিউটার ব্যক্তিগত ও প্রফেশনাল উভয় কাজে অপরিহার্য হয়ে উঠেছে। এর শক্তিশালী প্রসেসিং ক্ষমতা এবং বড় ডিসপ্লে স্ক্রিন ডেস্কটপকে অন্য ডিভাইসের তুলনায় অনেক সুবিধা দেয়।

ডেস্কটপ কম্পিউটার পারফরম্যান্সের দিক দিয়ে সব থেকে ভালো। বড় আকার এবং বড় কম্পোনেন্ট থাকার কারণে এগুলো এমন প্রসেসিং ক্ষমতা দেয়, যা ল্যাপটপও দিতে পারে না।

ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন? থাকছে কিছু টিপস

সোলমেট আসলে কী

ডেস্কটপে থাকে

- শক্তিশালী প্রসেসর

- পর্যাপ্ত RAM

- উচ্চ-গতির হার্ডড্রাইভ

- ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড

মনে রাখবেন, আপনি গেমার হোন বা ভিডিও এডিটিং বা অন্য ভারী কাজের প্রফেশনাল, ডেস্কটপ আপনার জন্য সেরা বিকল্প।

আপগ্রেডের সুবিধা

ডেস্কটপ আপগ্রেড করা সহজ এবং ব্যবহার অনুযায়ী কাস্টমাইজ করা যায়। ল্যাপটপের মতো সীমিত স্পেস নেই। আপনি চাইলে RAM বাড়াতে পারেন, প্রসেসর আপগ্রেড করতে পারেন, হার্ডড্রাইভকে SSD দিয়ে প্রতিস্থাপন করতে পারেন, বা ভালো গ্রাফিক্স কার্ড যোগ করতে পারেন। কাস্টমাইজ করার সুবিধা মানে হলো আপনার কম্পিউটার আপনার প্রয়োজন অনুযায়ী সর্বদা আপডেটেড রাখা যায়।

ডেস্কটপ সাধারণত ল্যাপটপের তুলনায় সাশ্রয়ী। দাম অনুযায়ী ভালো পারফরম্যান্স দেয় এবং আপগ্রেড করাও সহজ। ডেস্কটপের জীবনকালও ল্যাপটপের তুলনায় বেশি, তাই বারবার প্রতিস্থাপন করতে হয় না। তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো থাকায় ওভারহিট হওয়ার সম্ভাবনা কম।

ডেস্কটপ কেনার আগে কি ভাববেন

বাজেট : বাজেট না থাকলে প্রয়োজনের অতিরিক্ত কম্পোনেন্টে খরচ হয়ে যেতে পারে। আবার খুব সস্তা কম্পোনেন্ট নিলে সমস্যা হতে পারে। প্রথমে ঠিক করুন ডেস্কটপটি কি কাজে ব্যবহার করবেন—হালকা কাজের জন্য নাকি ভিডিও এডিটিং বা গেমিং-এর মতো ভারী কাজের জন্য। বিভিন্ন রিটেইলারের দাম তুলনা করুন, সেল বা অফার দেখুন। ব্যবহার করা বা রিফারবিশড কম্পোনেন্টও বিবেচনা করতে পারেন।

প্রসেসর : প্রসেসর হল কম্পিউটারের ‘হৃদয়’। সফটওয়্যারকে হার্ডওয়্যারের মাধ্যমে কাজ করানোর মূল মাধ্যম।

সর্বশেষ জেনারেশন বেছে নিন : ক্লক স্পিড লক্ষ্য করুন (উচ্চ স্পিড মানে দ্রুত পারফরম্যান্স) ও কোর সংখ্যা বিবেচনা করুন (মাল্টিটাস্কিং বা ভারী অ্যাপের জন্য বেশি কোর ভালো)

RAM : RAM হলো প্রসেসরের ডেস্ক। বেশি RAM মানে দ্রুত তথ্য অ্যাক্সেস। সাধারণ কাজের জন্য ৪-৮GB যথেষ্ট তবে, ভিডিও এডিটিং বা গেমিং-এর জন্য ১৬GB বা তার বেশি ভালো। DDR4 স্ট্যান্ডার্ড RAM দ্রুত এবং উচ্চ ব্যান্ডউইথ দেয়।

স্টোরেজ ড্রাইভ : স্টোরেজ কম্পিউটারের ডেটা, ফাইল ও অ্যাপ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।

HDD - সস্তা, বেশি স্পেস, কিন্তু ধীর

SSD - দ্রুত, নির্ভরযোগ্য, কিন্তু দাম বেশি

আপনার প্রয়োজন অনুযায়ী HDD বা SSD বেছে নিন।

গ্রাফিক্স কার্ড : গ্রাফিক্স কার্ড বা GPU ছবি, ভিডিও এবং অ্যানিমেশন প্রদর্শনের জন্য। গেমার বা ভিডিও এডিটরের জন্য খুব গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় ব্র্যান্ড - Nvidia, AMD, Intel

হাই-এন্ড কার্ড - Nvidia GeForce RTX 3080, AMD Radeon RX 6800 XT

মনিটর : মনিটর ভিউয়িং অভিজ্ঞতা, প্রোডাক্টিভিটি এবং চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আকার ও রেজোলিউশন বিবেচনা করুন। রিফ্রেশ রেট দেখুন (গেমিং-এর জন্য বেশি রিফ্রেশ দরকার) ও সংযোগ পোর্ট চেক করুন (HDMI, DisplayPort, VGA)। অতিরিক্ত ফিচার যেমন USB হাব, বিল্ট-ইন স্পিকার থাকতে পারে।

অপারেটিং সিস্টেম

Windows -ব্যবহারবান্ধব, সফটওয়্যার ও গেমের সাপোর্ট ভালো

macOS - সুন্দর ডিজাইন, নিরাপদ, Apple কম্পিউটারের জন্য

Linux - ফ্রি, কাস্টমাইজেবল, নিরাপদ, ডেভেলপারদের মধ্যে জনপ্রিয়

আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সঠিক OS বেছে নিন।

ডেস্কটপ কম্পিউটার হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাই ভালো করে রিসার্চ করুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক কম্পোনেন্ট বেছে নিন।

প্রসেসর, RAM, স্টোরেজ, গ্রাফিক্স কার্ড—সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলে আপনি পাবেন একটি পারফরম্যান্ট এবং ভ্যালু ফর মানি ডেস্কটপ কম্পিউটার।