বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › আজকের শীর্ষ সংবাদ › নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স

নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স

icon
অনলাইন ডেস্ক
নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স

অবশেষে সব জল্পনার অবসান! আলো-ঝলমলে মঞ্চ, গর্জে ওঠা দর্শক, আর হৃদয় থমকে যাওয়ার মতো উত্তেজনার মাঝেই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের প্রতিযোগিতায় জন্ম নিল নতুন ইতিহাস। মিস ইউনিভার্স ২০২৫–এর মুকুট উঠল মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশের মাথায়—যেন এক মুহূর্তে বদলে গেল তার জীবনের সব সংজ্ঞা। তাকে স্বাগত জানিয়ে মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।


প্রকাশিত সেই ঘোষণায় লেখা ছিল, ‘নতুন মিস ইউনিভার্সকে অভিনন্দন। আজ জন্ম নিল নতুন এক নক্ষত্র। তার সৌন্দর্য, শক্তি এবং দীপ্তিমান ব্যক্তিত্ব সারা বিশ্বের হৃদয়কে জয় করেছে। তাকে নতুন রানি হিসেবে স্বাগত জানাতে আমরা অত্যন্ত আনন্দিত। তার নেতৃত্বে মহাবিশ্ব আরো একটু উজ্জ্বল হয়ে উঠেছে।’


নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স


মিস ইউনিভার্সের ৭৪তম আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন থাইল্যান্ডের বীণা প্রবিনার সিং। দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি অ্যাবাসলি, তৃতীয় ও চতুর্থ রানারআপ যথাক্রমে নির্বাচিত হয়েছেন—ফিলিপাইনের মা আতিসা মানালো, কোচ ডি বোয়ার লিভিয়া ইয়াচি।


নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স

এদিকে সেরা পাঁচ প্রতিযোগীকে চূড়ান্ত আসরের একটি বিভাগে প্রত্যেককে দুটো করে প্রশ্নের উত্তর দিতে হয়েছে।


বিজয়ী ফাতিমার কাছে প্রথমে প্রশ্ন রাখা হয়, ২০২৫ সালে নারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী এবং মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কীভাবে নারীদের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তুলবেন? এ প্রশ্নের উত্তরে ফাতিমা বলেন, ‘পরিবর্তন আনতে নারীদের সাহস করে কথা বলতে হবে। কারণ সাহসী নারীরা ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে চলেছেন। একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে অন্যদের সাহায্য করতে আমি আমার কণ্ঠ ব্যবহার করব।’


নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স


আপনি যদি মিস ইউনিভার্স নির্বাচিত হন, তাহলে কীভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা বিশ্বের মেয়েদের অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করবেন? এ বিষয়ে ফাতিমা বলেন, ‘তোমার মূল্য নিয়ে কখনো কাউকে সন্দেহ করতে দিও না। কারণ তুমি সবকিছুর যোগ্য, তুমি শক্তিশালী, তোমার কণ্ঠ শোনা প্রয়োজন।’


এদিকে বাংলাদেশের গর্বও কম নয়। বিশ্বসুন্দরীর এই মহারণে শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে টপ থার্টিতে জায়গা করে নিয়েছেন দেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। অভিষেকের মঞ্চেই এমন সাফল্য বাংলাদেশি দর্শকদের তৈরি করেছে গর্বে-আনন্দে উচ্ছ্বসিত। মিথিলার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—বাংলাদেশের সৌন্দর্য, আত্মবিশ্বাস আর আন্তর্জাতিক মঞ্চে উঠে আসা নতুন সম্ভাবনার এক উজ্জ্বল বার্তাও বটে।


নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স


মিস ইউনিভার্স ২০২৫ শেষ হলেও বাংলাদেশি ভক্তদের হৃদয়ে রয়ে যাবে মিথিলার দীপ্ত উপস্থিতি এবং আগামীতে আরও বড় সাফল্যের প্রত্যাশা।