রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআজকের শীর্ষ সংবাদ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’তে স্যাডি সিঙ্ক

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’তে স্যাডি সিঙ্ক

icon
অনলাইন ডেস্ক
‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’তে স্যাডি সিঙ্ক

হলিউডের তরুণ তারকা স্যাডি সিঙ্ক যোগ দিচ্ছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে। ডেডলাইনের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ২৩ বছর বয়সী এ অভিনেত্রী শিগগিরই লন্ডনে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।


প্রতিবেদনটিতে প্রযোজক জেমস বিয়ারম্যানের বরাতে বলা হয়েছে, সিঙ্কের স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’তে কী ভূমিকা থাকবে, তা এখনো পরিষ্কার না হলেও তাকে ২০২৬ সালে লন্ডনে শুটিং শুরু হওয়া পরবর্তী অ্যাভেঞ্জার্স মুভিতে দেখা যাবে। এর আগে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছিল, মুভিটির প্রধান শুটিং ২০২৬ সালের গ্রীষ্মে শুরু হবে।


রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত এই সিনেমা ২০২৬ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ সিক্সের অংশ।


বর্তমানে স্যাডি সিঙ্ক স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডের শুটিং নিয়ে ব্যস্ত, যা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। পাশাপাশি তিনি আছেন স্ট্রেঞ্জার থিংস সিজন ৫-এর প্রচারেও, যেখানে তিনি ম্যাক্স মেইফিল্ড চরিত্রে অভিনয় করছেন।


এদিকে সিঙ্কের আরেকটি বড় কাজ নিশ্চিত হয়েছে। তিনি অভিনয় করবেন রবার্ট আইকের পরিচালনায় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’র নতুন মঞ্চ প্রযোজনায়। সেখানে রোমিও চরিত্রে থাকছেন আ কোয়ায়েট প্লেসখ্যাত নোয়া জুপ।