বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাপ্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন স্বাক্ষর করা ফুটবল

প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন স্বাক্ষর করা ফুটবল

icon
দর্পণ টিভি লন্ডন
প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন স্বাক্ষর করা ফুটবল

মেজর লিগ সকারে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দ উদযাপন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউজে সংবর্ধনায় অংশ নিয়েছে ইন্টার মিয়ামি ফুটবল দল। ঐতিহাসিক এই অনুষ্ঠানে দলের অধিনায়ক আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি স্বাক্ষর করা গোলাপি ফুটবল উপহার দেন।

বৃহস্পতিবার ৬ মার্চ ওয়াশিংটনের হোয়াইট হাউজের ইস্ট রুমে আয়োজিত সংবর্ধনায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন লিওনেল মেসি এবং ইন্টার মিয়ামির সহ মালিক হোর্হে মাস।

অনুষ্ঠানে দলের পক্ষ থেকে প্রেসিডেন্টকে আরও উপহার দেওয়া হয়। ইন্টার মিয়ামির সহ মালিক হোর্হে মাস এবং দলের প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো ট্রাম্পকে ক্লাবের একটি জার্সি এবং একটি ঘড়ি উপহার দেন।

হোয়াইট হাউজে এটি ছিল লিওনেল মেসির প্রথম আনুষ্ঠানিক সফর। ২০২৩ সালের জুলাই মাসে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেন এই বিশ্বকাপজয়ী তারকা। এর আগে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাতে পেরে তিনি গর্বিত। তিনি মেসিকে স্বাগত জানিয়ে বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো হোয়াইট হাউসে স্বাগতম জানাতে পারছেন লিওনেল মেসিকে।

তিনি আরও উল্লেখ করেন, তার ছেলে মেসির বড় ভক্ত এবং তাকে শুধু একজন অসাধারণ ফুটবলারই নয়, একজন ভালো মানুষ হিসেবেও দেখেন।

২০২৫ সালের ৬ ডিসেম্বর ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জেতে ইন্টার মিয়ামি। ওই মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হন মেসি।

অনুষ্ঠানে ইন্টার মিয়ামির তারকা ফুটবলার লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে এবং রদ্রিগো দে পলসহ পুরো দল উপস্থিত ছিল। এছাড়া এমএলএস কমিশনার ডন গারবার, সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ এবং ট্রাম্প প্রশাসনের কয়েকজন সদস্যও অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টার মিয়ামি দলকে হোয়াইট হাউজের ওভাল অফিস পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ক্রীড়া ঐতিহ্য অনুযায়ী বড় কোনো চ্যাম্পিয়নশিপ জয়ের পর বিজয়ী দলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ২০২০ সালে যাত্রা শুরু করা ইন্টার মিয়ামির দ্রুত সাফল্যের পেছনে ক্লাবটির সহ মালিক সাবেক ইংল্যান্ড তারকা ডেভিড বেকহ্যামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।