সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতজৈন্তাপুরে গভীর রাতে প্রশাসনের অভিযানে চারটি বালুবাহী ট্রাক জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে প্রশাসনের অভিযানে চারটি বালুবাহী ট্রাক জব্দ

icon
দর্পণ টিভি লন্ডন
জৈন্তাপুরে গভীর রাতে প্রশাসনের অভিযানে চারটি বালুবাহী ট্রাক জব্দ

সুয়েব রানা:জৈন্তাপুর

অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার বন্ধে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানে চারটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযানে এসব ট্রাক জব্দ করা হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের রুপচেং গরুরঘাট এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের সময় তিনটি এইস পিকআপ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানের সময় বালুঘাট সংলগ্ন এলাকায় একটি চালকবিহীন ট্রাকও পাওয়া যায়। পরে সেটির চাকার বাতাস ছেড়ে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যদের তত্ত্বাবধানে আটক যানগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।

একই রাতে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় আরেকটি অভিযানে একটি ১০ চাকার বালুবাহী ট্রাক জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব। অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরে আটক ট্রাকটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে রাখা হয়।

পৃথক দুই অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং পাচার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট সাতটি ছোট বড় বালুবাহী ট্রাক, একটি ফেলুডার এবং ২৫টি বালুর স্তুপ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা যানবাহনের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা কেবল প্রশাসনের দায়িত্ব নয়, এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। নদী, পাহাড় ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে সবাই সচেতন হলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।