বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাদ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের প্রতিনিধিত্বে শুধু মুস্তাফিজ ও রিশাদ

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের প্রতিনিধিত্বে শুধু মুস্তাফিজ ও রিশাদ

icon
দর্পণ টিভি লন্ডন
দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের প্রতিনিধিত্বে শুধু মুস্তাফিজ ও রিশাদ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে আসছে বড় পরিবর্তন। এবার থেকে ড্রাফট পদ্ধতির বদলে সরাসরি নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

মঙ্গলবার ৩ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে, বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল দুজন।

চূড়ান্ত তালিকায় আছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। রিশাদকে রাখা হয়েছে টায়ার ওয়ান স্পিনারদের তালিকায়, আর মোস্তাফিজ রয়েছেন লং লিস্টে। নিলামে মোস্তাফিজের রিজার্ভ মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ পাউন্ড, যা সর্বোচ্চ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশের অন্য ক্রিকেটাররা ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে নিবন্ধন করলেও কেউই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।

আগামী ১২ মার্চ লন্ডনে বসবে দ্য হান্ড্রেডের এবারের নিলাম। আয়োজকরা জানিয়েছেন, গত সপ্তাহে মোট ৭১২ জন পুরুষ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে যাচাই বাছাই শেষে ২৪৭ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। এবারের নিলামে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ১০ জন ক্রিকেটারও অংশ নেবেন।

এদিকে টুর্নামেন্টকে ঘিরে রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিছু ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে বিড না করার অবস্থানে থাকতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

দ্য

দ্য হান্ড্রেডের নতুন নিলাম পদ্ধতি টুর্নামেন্টে প্রতিযোগিতা ও কৌশলগত পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের দিক থেকে চোখ থাকবে মুস্তাফিজ ও রিশাদের দিকে, যারা বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুত বদলে যাওয়া বাস্তবতায় প্রতিটি সুযোগই হয়ে উঠছে সম্ভাবনার নতুন দরজা।