বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাবিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

icon
দর্পণ টিভি লন্ডন
বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন গায়ক ও পরিচালক আসিফ আকবর। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাপত্র এখনো প্রকাশ করা হয়নি, বিসিবির একটি সূত্র দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গেম ডেভলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন পরিচালক ইশতিয়াক সাদেক। তিনি ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে বিসিবির পরিচালক হন। দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মাথায় সময়ের অভাবে দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার কথা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।

পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর আসিফ আকবরের দায়িত্ব ছিল বয়সভিত্তিক ক্রিকেট তদারকি করা। নতুন দায়িত্বে সেই কাজের সঙ্গে গেম ডেভলপমেন্ট বিভাগের সার্বিক কার্যক্রমও যুক্ত হলো।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন আসিফ আকবর। এর মধ্যেই তাকে বিসিবির গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হলো।

ক্রিকেটের তৃণমূল উন্নয়ন, বয়সভিত্তিক কাঠামো শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে গেম ডেভলপমেন্ট বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বে আসিফ আকবর কী ধরনের পরিকল্পনা নেন, সেদিকে নজর থাকবে ক্রিকেট সংশ্লিষ্ট মহলের।