সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিযুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী

icon
দর্পণ টিভি লন্ডন
যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী
২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। সরকার পরিবর্তনের পর নিরাপত্তা ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ত্যাগ করে বিদেশে অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এদের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে অবস্থান করছেন।

দলীয় ও প্রবাসী আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক মন্ত্রী, সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েক শ নেতাকর্মী যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আইন সম্পাদক ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। একই তালিকায় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারার নামও রয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক সংসদ সদস্যদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট রণজিৎ সরকার এবং হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরের উপস্থিতির তথ্যও জানা গেছে। দলীয় সূত্র অনুযায়ী, আরও কয়েকজন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন।

স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার শাহ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলুর নামও আলোচনায় রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও ইউনিট পর্যায়ের অনেক শীর্ষ নেতা এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী যুক্তরাজ্য সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন। তবে এসব আবেদনের অধিকাংশের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে সীমিত সংখ্যক ব্যক্তি প্রাথমিক সুরক্ষা বা অস্থায়ী আশ্রয় পেয়েছেন। বাকি আবেদনগুলোর বিষয়ে যুক্তরাজ্যের আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেবে। প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করা হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক জানান, সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দেশে নিরাপত্তাজনিত অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর হিসাবে, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়র পর্যায়ের প্রায় ১৫ থেকে ২০ জন নেতা বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে অবস্থান করছেন। পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ের আরও ১০ থেকে ১৫ জন নেতা এবং বিভিন্ন স্তরের কয়েক শ নেতাকর্মী সেখানে রয়েছেন।

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের মধ্যে অল্প কয়েকজন আগে থেকেই ব্রিটিশ নাগরিক ছিলেন। যাঁরা নির্বাচনে অংশগ্রহণের সময় ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করেছিলেন, তাঁরা বর্তমানে নাগরিক না হলেও বৈধভাবে রেসিডেন্ট হিসেবে সেখানে বসবাস করতে পারেন। তাঁর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অবস্থান করা অধিকাংশ নেতাই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এবং এই সংখ্যা কয়েক শ হতে পারে।

সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি যুক্তরাজ্যের আইন ও মানবিক বিবেচনার আওতায় যাচাই করা হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ও আদালতের ওপর।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব