বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমঅর্থনীতিভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম

ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম

icon
দর্পণ টিভি লন্ডন
ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে গত কয়েকদিন ধরে ধাপে ধাপে একাধিক দফায় স্বর্ণের দাম বেড়েছে। একের পর এক রেকর্ড ভেঙে দাম পৌঁছেছে নতুন উচ্চতায়। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও, যেখানে স্বর্ণের দাম বেড়ে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের এই ঊর্ধ্বগতির পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করছে বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা। তাদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব ইউরোপে অনিশ্চয়তা বাড়িয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ার মধ্যেই নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি ঝুঁকছে বাজার।

বিশ্লেষকদের মতে, কেবল যুদ্ধ নয়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও স্বর্ণের দাম বাড়ার বড় কারণ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, ডলারের দামের ওঠানামা এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা শেয়ারবাজারসহ অন্যান্য খাতে বিনিয়োগে সতর্ক অবস্থান নিচ্ছেন। এ অবস্থায় তারা তুলনামূলক নিরাপদ ও স্থিতিশীল মাধ্যম হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন।

অর্থনীতিবিদরা বলছেন, ব্যক্তি পর্যায়ের বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। একই সঙ্গে বড় প্রতিষ্ঠান ও কিছু ডিজিটাল মুদ্রা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকেও স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। ফলে চাহিদা বাড়লেও সরবরাহ সেই অনুপাতে না থাকায় বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়ছে, যার প্রভাব স্থানীয় খুচরা বাজারেও পড়ছে।