সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমশিক্ষাআল-মাহমুদ কিন্ডারগার্টেন স্কুল হেমুতে উৎসবমুখর আয়োজনে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস

আল-মাহমুদ কিন্ডারগার্টেন স্কুল হেমুতে উৎসবমুখর আয়োজনে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস

icon
দর্পণ টিভি লন্ডন
আল-মাহমুদ কিন্ডারগার্টেন স্কুল হেমুতে উৎসবমুখর আয়োজনে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস

আল-মাহমুদ কিন্ডারগার্টেন স্কুল, হেমুতে নতুন শিক্ষাবর্ষের সূচনায় ভর্তি কার্যক্রম, উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন। শনিবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবনে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব জাকারিয়া মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. বেলাল আহমদ। উদ্বোধকের দায়িত্ব পালন করেন ফুলবাড়ি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব শায়েখ মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হানিফ মোহাম্মদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাম্মাদুর রহমান, হাফিজ ইয়ামিন আহমদ, ইব্রাহিম আলী, স্থানীয় জনপ্রতিনিধি মতিউর রহমান, হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন পাড়া ছাত্র পরিষদের সভাপতি জুবের আহমদ, সাবেক ছাত্রনেতা শামিম আহমদ, অভিভাবক প্রতিনিধি সেলিম রেজা ও আলা উদ্দিন শিকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আহমদ। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন ছাত্রনেতা জামাল আহমদ সবুজ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাথমিক ও শিশুশিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। সঠিক দিকনির্দেশনা, শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে আল-মাহমুদ কিন্ডারগার্টেন স্কুল ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে তাঁরা উল্লেখ করেন। শেষে তাঁরা বিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন।