রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমশিক্ষাজলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

icon
দর্পণ টিভি লন্ডন
জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগর তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি নিরূপণ এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নে প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের লক্ষ্যে একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে পরিচালিত এই গবেষণা প্রকল্পের শিরোনাম এক্সপোজিং হিডেন হিট ম্যাপিং হিট ড্রিভেন হেলথ ডিসপ্যারিটিস অ্যান্ড অ্যাডভান্সিং পলিসি ইমপ্লিকেশনস ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট ইন ঢাকা বাংলাদেশ। এতে অংশীদার হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, যুক্তরাষ্ট্রের টুলেইন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের ফলে তাপপ্রবাহ এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তঃবিভাগীয় গবেষণা এবং প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. আবদুস সালাম, উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

স্বাগত বক্তব্য দেন আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রবিউল আউয়াল। অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য, গবেষণা কাঠামো এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।

প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ। এ অংশে নগর তাপপ্রবাহের বৈশিষ্ট্য, স্থানভেদে তাপমাত্রার পরিবর্তন এবং এর জনস্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণ করা হবে। উন্নত ডেটা বিশ্লেষণ ও মানচিত্রায়নের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার তাপমাত্রার বৈচিত্র্য নির্ধারণ করে নগর পরিকল্পনায় বৈজ্ঞানিক ভিত্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।

গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার, যিনি প্রকল্পের সহ প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জলবায়ু ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম সমন্বয় করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ ধরনের গবেষণা উদ্যোগ ভবিষ্যৎ নগর পরিকল্পনা ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, গবেষণার সুফল শুধু একাডেমিক পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহার করা উচিত।