মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড হজযাত্রীদের জন্য সুখবর, কমল বিমান ভাড়া
হোমশিক্ষাশিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী

শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী

icon
দর্পণ টিভি লন্ডন
শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী

দেশের শিক্ষা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি ও তহবিলের অপচয়কে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন অধিকাংশ শিক্ষার্থী। একই সঙ্গে তারা শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের অন্তত পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা অধিকার সংসদ পরিচালিত এক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের তথ্য ও সুপারিশমালা তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

জাতীয় বাজেট ২০২৬-২৭, শিক্ষা খাতে বরাদ্দ ও বাস্তবায়ন, শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশা শীর্ষক এ জরিপে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশই শিক্ষা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।

জরিপে দেখা গেছে, ৬২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী শিক্ষা খাতে জিডিপির অন্তত পাঁচ শতাংশ বা তার বেশি বরাদ্দ প্রত্যাশা করেন। অন্যদিকে ৬৭ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন, শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি ও অর্থের অপচয়। এছাড়া ৫০ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী রাজনৈতিক ও অপ্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপকে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে গুরুতর বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

ফলাফলে আরও উঠে এসেছে, ৫৫ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, মানবসম্পদ উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার মাধ্যমে এবং এই স্তর শক্তিশালী না হলে উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়।

অন্যদিকে ৩০ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষা খাতে অধিক বিনিয়োগের পক্ষে মত দিয়েছেন। তারা গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সক্ষমতা বৃদ্ধির জন্য উচ্চশিক্ষায় বাড়তি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া ২৬ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন।

জরিপের ভিত্তিতে শিক্ষা অধিকার সংসদ সরকারের কাছে ১২ দফা সুপারিশও তুলে ধরেছে। এর মধ্যে শিক্ষা খাতে জিডিপির ৫ থেকে ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, জাতীয় শিক্ষক নিয়োগ কমিশন গঠন, শিক্ষক বেতন কাঠামোর সংস্কার, গবেষণা ও উদ্ভাবন তহবিল প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব কমানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সুপারিশে আরও বলা হয়েছে, মাধ্যমিক স্তর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা, কোডিং, ডেটা সায়েন্স এবং স্টেমভিত্তিক শিক্ষা সম্প্রসারণে প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে হবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আধুনিকায়ন, শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠক্রম প্রণয়ন এবং ল্যাবরেটরি উন্নয়নে বিশেষ বরাদ্দের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দুর্গম ও পিছিয়ে থাকা অঞ্চলে দক্ষ শিক্ষক নিয়োগে বিশেষ ভাতা চালু, শিক্ষা বাজেট তদারকিতে পৃথক জবাবদিহি ব্যবস্থা গঠন, ডিজিটাল অডিট প্রক্রিয়া চালু এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য জাতীয় শিক্ষা পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।

শিক্ষা অধিকার সংসদের মতে, শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দেশের শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন এবং টেকসই মানবসম্পদ গঠনের পথ আরও সুগম হবে।

আরও খবর
এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই
এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই
এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন
জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন
পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বেকারত্ব নিরসনে পিছিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর উদ্বেগ
বেকারত্ব নিরসনে পিছিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর উদ্বেগ
পদোন্নতির দাবিতে কর্মবিরতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
পদোন্নতির দাবিতে কর্মবিরতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, প্রথমবার অভিন্ন প্রশ্নপত্রে অংশ নেবে সব বোর্ড
২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, প্রথমবার অভিন্ন প্রশ্নপত্রে অংশ নেবে সব বোর্ড