মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতি২০২৫ সালে বিকাশ অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠালেন প্রবাসীরা

২০২৫ সালে বিকাশ অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠালেন প্রবাসীরা

icon
দর্পণ টিভি লন্ডন
২০২৫ সালে বিকাশ অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠালেন প্রবাসীরা

২০২৫ সালে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের বিকাশ অ্যাকাউন্টে মোট ২০ হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠিয়েছেন। এই অর্থ গ্রহণ করা হয়েছে ৪১ লাখ বিকাশ অ্যাকাউন্টে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানানো হয়েছে। বৈধ ও নিরাপদ পথে দ্রুত রেমিটেন্স পাঠানো এবং তাৎক্ষণিকভাবে গ্রহণের সুবিধার কারণে বিকাশের মাধ্যমে রেমিটেন্স লেনদেনের পরিমাণ বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে রেকর্ড পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার সমপরিমাণ রেমিটেন্স এসেছে, যা ২০২৪ সালের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে পাঠানো রেমিটেন্সের পরিমাণও ৯০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে ১৭০টিরও বেশি দেশ থেকে ১৩৫টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে রেমিটেন্স পাঠানো যাচ্ছে। এসব রেমিটেন্স ২৭টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ দ্রুত গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে।

রেমিটেন্স সংক্রান্ত হিসাব আরও সহজ করতে বিকাশ অ্যাপে রেমিটেন্স স্টেটমেন্ট সেবা যুক্ত করা হয়েছে। এতে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী রেমিটেন্সের হিসাব ও স্টেটমেন্ট সংগ্রহ করতে পারছেন, যা আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রেও সহায়ক হতে পারে।

এছাড়া বিকাশ অ্যাকাউন্টে আসা রেমিটেন্স গ্রাহকরা এজেন্ট পয়েন্টের পাশাপাশি দেশজুড়ে থাকা ২৫০০টির বেশি এটিএম বুথ থেকেও ক্যাশ আউট করতে পারছেন। এটিএম বুথ থেকে হাজারে ৭ টাকা খরচে এই সেবা নেওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।

রেমিটেন্সের অর্থ দিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস খোলার সুযোগ, ইউটিলিটি বিল পরিশোধ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি প্রদান এবং কেনাকাটার পেমেন্টসহ নানা আর্থিক লেনদেনও করা যাচ্ছে।

ক্যাটাগরি

সুএ: জুমবাংলা নিউজ