মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিরেকর্ড গড়ে দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা

রেকর্ড গড়ে দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা

icon
দর্পণ টিভি লন্ডন
রেকর্ড গড়ে দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক ধাপে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

এর আগে সর্বশেষ ২৮ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা তখন পর্যন্ত দেশের সর্বোচ্চ মূল্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ১৬ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বাজুস জানিয়েছে, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১২ দফা সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে।