মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিসঞ্চয়পত্র কেনায় বিদ্যমান সীমা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় সরকার

সঞ্চয়পত্র কেনায় বিদ্যমান সীমা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় সরকার

icon
দর্পণ টিভি লন্ডন
সঞ্চয়পত্র কেনায় বিদ্যমান সীমা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় সরকার

সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমানে নির্ধারিত সীমা তুলে দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সোমবার ২৬ জানুয়ারি বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

অর্থসচিব বলেন, সঞ্চয়পত্র কেনাবেচা ব্যবস্থায় নতুন ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে সঞ্চয়পত্র কেনার সীমা প্রত্যাহার করা হতে পারে, যা বর্তমানে আলোচনায় রয়েছে।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ড লেনদেন প্রক্রিয়া সহজ করা গেলে দেশের বন্ড বাজারের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং এটি প্রায় ৬ ট্রিলিয়ন টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে শুধু ব্যাংকঋণের ওপর নির্ভর করে চলতে পারবে না। তাদের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ কিংবা বন্ড বাজারে সক্রিয় অংশগ্রহণ জরুরি হয়ে উঠবে।

গভর্নর আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার ব্যবস্থাপনার সঙ্গে বন্ড বাজারের ভবিষ্যৎ সরাসরি সম্পৃক্ত। একটি একক ও বাস্তবসম্মত সুদের হার কাঠামো কার্যকর করা গেলে বন্ড বাজার দীর্ঘমেয়াদে টেকসই হবে।

বিশ্লেষকদের মতে, সঞ্চয়পত্র ও বন্ড খাতে এ ধরনের নীতিগত পরিবর্তন দেশের আর্থিক বাজারকে আরও গতিশীল করতে পারে এবং বিকল্প বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।